1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ডিমলায় ফায়ার সার্ভিসের দখলে জমি, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা জমির মালিক ফের ইরানে হামলার বিষয়ে জোরালোভাবে ভাবছেন অধৈর্য ট্রাম্প উদ্ভাবনে মনোযোগ না দিলে বিশ্বে টিকে থাকা কষ্টসাধ্য হবে: প্রধানমন্ত্রী বাসের স্কুলব্যাগে মিলল ৫০০ অ্যাম্পুল  বাইশাকান্দা ও সূয়াপুর ইউনিয়নে দেড় বছর যাবত টিসিবি কার্যক্রম বন্ধ,হতাশ হতদরিদ্র মানুষ ঈদের ছুটি নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ফের বেড়েছে তেলের দাম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মাগুরার শ্রীপুরে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী

উদ্ভাবনে মনোযোগ না দিলে বিশ্বে টিকে থাকা কষ্টসাধ্য হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  শুধু পুঁথিগত শিক্ষায় নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১০১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা, হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে উঠেনি। তবে বাস্তবতা হচ্ছে একবিংশ শতাব্দিতে শিক্ষা-গবেষণা ও উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় উচ্চতায় পৌঁছাতে পারেনি।

র‌্যাংকিয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা, পাবলিকেশন ও উদ্ভাবন—এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়? এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তাভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে আমি যতটুকু জানি ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশে, যারা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এজন্যই অনেকে বলে থাকেন শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামানাই হলো তার মেরুদণ্ড।

তারেক রহমান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে দেশে-বিদেশে জ্ঞানে বিজ্ঞানে ও অর্থবিত্তে প্রতিষ্ঠিত। সেইসব অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট