1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

বাসের স্কুলব্যাগে মিলল ৫০০ অ্যাম্পুল 

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুলব্যাগে করে বুপ্রেনরফাইন ইঞ্জেকশনের বড় চালান পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় তার কাছ থেকে ৫০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইঞ্জেকশন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাতখড়ি এলাকার মো: কিসমত আলীর ছেলে মো: সোহেল (৪৭)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালান নওগাঁ থেকে বগুড়ার দিকে পাচার করা হচ্ছে। পরে উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় ডিএনসির একটি চৌকস দল এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।

অভিযানকালে বাসের জি-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা সন্দেহভাজন যাত্রী মো: সোহেলের দেহ ও তার সঙ্গে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতরে কাগজে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় বুপ্রেনরফাইনযুক্ত ‘কিউপিজেসিক’ (CUPIGESIC) লেবেলযুক্ত ৫০০ অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ১ হাজার মিলিলিটার মাদকদ্রব্য ছিল। এছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এও৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবারিরা নতুন নতুন কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করছে। তবে গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তাদের অপতৎপরতা প্রতিহত করা হচ্ছে। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযান আরও জোরদার করা হবে। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট