1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই-এই চিরন্তন বিতর্কে এবার বিএনপি সরকারের দুই প্রভাবশালী ব্যক্তির বক্তব্যে সম্পূর্ণ বিপরীতমুখী ভাষ্য ফুটে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যখন সগৌরবে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করছেন, ঠিক তখনই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলছেন ভিন্ন কথা। তার মতে, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব ছিল এবং এখনো আছে। সরকারের এই দুই শীর্ষ ব্যক্তির এমন পরস্পরবিরোধী অবস্থান সাধারণ মানুষের মনে নতুন করে ধোঁয়াশা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবেই জঙ্গি তৎপরতার অস্তিত্ব অস্বীকার করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী বা চরমপন্থি কিছু রাজনৈতিক শক্তি থাকলেও ‘জঙ্গি’ শব্দটি বর্তমান কালচারে আর প্রাসঙ্গিক নয়। মন্ত্রীর ভাষ্যমতে, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক ফায়দা লুটতে এই শব্দটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কবার্তাকে রুটিন কাজ হিসেবে দেখলেও তিনি দেশে কোনো সুসংগঠিত জঙ্গি নেটওয়ার্কের অস্তিত্ব মানতে নারাজ।

অন্যদিকে সচিবালয়ে ব্রিফিংকালে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বাস্তুববাদী অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, দেশে জঙ্গি নেই বলাটা হবে একটি চরমপন্থী বা ভুল অবস্থান। তিনি মনে করেন, আওয়ামী লীগ যেমন ক্ষমতায় থাকার জন্য জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে উপস্থাপন করত, তেমনি বর্তমান সময়ে এসে এর অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করাও বিপজ্জনক। উপদেষ্টার যুক্তি হচ্ছে, কোনো সমস্যাকে যদি স্বীকারই না করা হয়, তবে তার সমাধান বা চিকিৎসা সম্ভব নয়। ৫ আগস্টের পর কারাগার থেকে অনেক দণ্ডপ্রাপ্ত কয়েদি ও জঙ্গির বেরিয়ে যাওয়ার সত্যতাও তার বক্তব্যে পরোক্ষভাবে উঠে এসেছে।

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিশেষ সতর্কবার্তা জারি করা হয়। সেখানে জানানো হয়েছিল যে, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠন জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এরপরই বিমানবন্দরসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এই সতর্কবার্তা জারির পর স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জঙ্গি নেই’ বলা এবং উপদেষ্টার ‘জঙ্গি আছে’ স্বীকারোক্তি-দুইয়ে মিলে এক বিচিত্র পরিস্থিতির তৈরি হয়েছে। এতে করে মাঠ পর্যায়ের গোয়েন্দা নজরদারি এবং প্রশাসনিক তৎপরতায় কোনো সমন্বয়হীনতা তৈরি হবে কি না, সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে যখন অমিল থাকে, তখন অপরাধী বা উগ্রবাদী গোষ্ঠীগুলো সুযোগ নিতে চায়। একদিকে জনমনে ভীতি দূর করার চেষ্টা, অন্যদিকে বাস্তব ঝুঁকি মোকাবিলা-এই দুইয়ের ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে পলাতক জঙ্গিদের সংগঠিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং বয়ানের একমুখিতা না থাকলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

জঙ্গিবাদকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে একে একটি জাতীয় নিরাপত্তা সমস্যা হিসেবে দেখাই এখন সময়ের দাবি। তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এটাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে হলে এর অস্তিত্ব স্বীকার করে কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। সরকার যদি এই দ্বিমুখী অবস্থান কাটিয়ে উঠতে না পারে, তবে জননিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াটি হোঁচট খেতে পারে। শেষ পর্যন্ত বর্তমান সরকার কোন পথে এই সমস্যার চিকিৎসা করবে, তা দেখার বিষয়। তবে দেশবাসী আশা করে, গোয়েন্দা তথ্যের সঠিক বিশ্লেষণ এবং রাষ্ট্রীয় ভাষ্যের স্বচ্ছতা বজায় রেখে সরকার স্থিতিশীলতা নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট