1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও সামাজিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বিশাল মাদকবিরোধী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন বীরগঞ্জ ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মূল অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ হাসান মারুফ বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাসুদ হোসেন।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজকেই ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়া জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন (ধোলু), মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী এবং বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দও তাদের মূল্যবান মতামত শেয়ার করেন।

সভায় উপস্থিত ছিলেন এলাকার ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রীরা এবং সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
পরিশেষে, সকল উপস্থিতি একত্রে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকমুক্ত সমাজ—আমাদের সবার দায়িত্ব, আমাদের সকলের অঙ্গীকার।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট