1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী, ঝুঁকিতে চিকিৎসাসেবা মাদারীপুরের সাংবাদিকদের সাথে ১ম বারের মতো মতবিনিময় করলেন নবাগত ডিসি মিজ্ মর্জিনা আক্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিঠাপুকুরে গিলাঝুকি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণচেষ্টার অভিযোগ সখিপুরে ইটের সলিং শুভ উদ্বোধন করলেন বড়চওনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আজহারুল ইসলাম বগুড়ার উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষে ভোটের আহ্বান বাদশার নন্দীগ্রামে মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ মুন্সিগঞ্জে নাগরিক বন্ধু সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ‎লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়া সদরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ঘোড়াঘাটে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ আদম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা নিলেন চার শতাধিক মানুষ নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোসলেম হোসেন সরদার

এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হাসান আহমেদ ইয়ামিন, ষ্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে প্রতিদিনই সাধারণ মানুষ তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আশায় ছুটে আসছেন। কেউ নাম পরিবর্তন, কেউ বা বয়স সংশোধনের আবেদন নিয়ে উপস্থিত হচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন—এই ধরনের সংশোধনের কাজ এখন আর উপজেলা বা জেলা পর্যায়ে করা সম্ভব নয়; এর জন্য ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

উপজেলা ও জেলা পর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পূর্বে বয়স সংশোধনের ক্ষেত্রে ১ থেকে ৩ বছর পর্যন্ত সংশোধন ‘ক’ ক্যাটেগরিতে পড়ে উপজেলা পর্যায়ে সম্পন্ন হতো এবং ১ থেকে ৬ বছর পর্যন্ত সংশোধন জেলা পর্যায়ে করা যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন সামান্য—এমনকি ১ মাস বয়স সংশোধনের আবেদনও ‘ঢাকা ঘ’ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সব ধরনের সংশোধন কার্যক্রম এখন কেন্দ্রীয়ভাবে ঢাকায় সম্পন্ন করতে হচ্ছে।

এই নিয়মটি নির্বাচনের আগে প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঢাকা যাওয়াকে ব্যয়বহুল ও কষ্টসাধ্য মনে করছেন। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের জন্য এটি এক ধরনের অতিরিক্ত চাপ হয়ে দাঁড়িয়েছে।

সেবা নিতে আসা ভুক্তভোগীরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন—আগের নিয়মে ফিরে গিয়ে উপজেলা ও জেলা পর্যায়েই এনআইডি সংশোধনের কার্যক্রম চালু করা হোক। এতে জনগণের সময়, অর্থ ও দুর্ভোগ অনেকটাই কমবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে—জনসেবার স্বার্থে দ্রুত এই জটিলতা নিরসন করে আগের ন্যায় সহজ ও বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এনআইডি সংশোধনের সুযোগ পুনর্বহাল করা হোক। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে, যা একটি জনবান্ধব প্রশাসনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট