1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE)।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরো ৩৪ হাজার টন ডিজেল নিয়ে নোঙর করবে দ্বিতীয় আরেকটি জাহাজ।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা প্রথম জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে।

রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল বন্দরে এসে পৌঁছাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের আরো একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়বে। এ ছাড়া আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসার শিডিউল রয়েছে।

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের ব্যবস্থা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট