1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ জনগণের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব, আইনি শাস্তি এবং সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। জনসমাগমপূর্ণ এই এলাকায় পথচারী, ব্যবসায়ী, যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত রেখে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা আরও বলেন, “মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ সচেতন হলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”

যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু অভিযান চালিয়েই মাদক নির্মূল সম্ভব নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। তাই আমরা নিয়মিতভাবে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে পারলে তারা এ পথ থেকে ফিরে আসবে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।

কর্মসূচি শেষে স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট