1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

নওগাঁর মহাদেবপুরে ধর্মান্তর ও বিবাহ: নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করলেন জনতা রানি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় এক নারী স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভীমপুর উত্তর পাড়ার বাসিন্দা জনতা রানি (পিতা: প্রেমানন্দ, মাতা: রুলি রানি) সম্প্রতি নিজ ইচ্ছা ও স্বাধীন সিদ্ধান্তের ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছাঃ আদিবা জান্নাত। ইসলাম গ্রহণের পরপরই তিনি ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী মোঃ জিয়ার হোসেন (পিতা: মোঃ মোসলেম সরদার, মাতা: মোছাঃ আমেনা বেগুম), যিনি একই উপজেলার ভীমপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা।
স্থানীয়ভাবে জানা গেছে, ধর্মান্তর ও বিবাহের পুরো প্রক্রিয়া ইসলামের বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, ইসলাম ধর্মে প্রবেশের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীন ইচ্ছা ও বিশ্বাসকে গুরুত্ব দেওয়া হয়, এবং ধর্ম গ্রহণের পর ইসলামী নিয়ম অনুযায়ী বিবাহ বৈধভাবে সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পরিবার ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট নারীর ব্যক্তিগত সিদ্ধান্তের ফল।
নবদম্পতির জন্য স্থানীয়ভাবে শুভকামনা জানানো হয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখী, সুন্দর ও কল্যাণময় হোক এমন প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট