1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

গণভোট আয়োজনের জন্য জারি করা অধ্যাদেশটিকে আর বিল আকারে জাতীয় সংসদে পাস করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় এ অধ্যাদেশকে স্থায়ী আইনে পরিণত করার প্রয়োজন নেই।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, যে লক্ষ্য সামনে রেখে গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে ভবিষ্যতে এই অধ্যাদেশের আওতায় আর কোনো গণভোট আয়োজনের পরিকল্পনাও নেই।

তিনি আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হয়েছে এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। তবে যেহেতু গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে গেছে, তাই এটিকে বিল আকারে পাস করার কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না।

বিশেষ কমিটির বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু অধ্যাদেশ বর্তমান অবস্থায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে আনা হবে।

তিনি বলেন, সময় স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব অধ্যাদেশ বিল আকারে উপস্থাপন করা সম্ভব নাও হতে পারে। যেগুলো সময়মতো আনা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পরবর্তী অধিবেশনে পুনরায় বিল হিসেবে উত্থাপন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট