1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

আজকের প্রজন্ম যেনো হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে–আবেগ আপ্লুত কন্ঠে বললেন গঙ্গানগরের বিপুল স্যার

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে দাঁড়িয়ে আছে এক নীরব স্বপ্ন “সাহিত্য নিকেতন পাঠাগার” কালের স্বাক্ষী হয়ে। সময়ের সাথে-সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু এই পাঠাগারটি এখনো অপেক্ষায় নতুন পাঠকের আগমনে, নতুন আলোয় উদ্ভাসিত হবার হাতছানিতে।
এক সময় এখানে বইয়ের পাতায়-পাতায় ছিল প্রাণ, ছিল গল্প, ছিল স্বপ্ন দেখার সাহস। কিন্তু আজকের প্রজন্ম যেন হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে। মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ হয়ে পড়ছে নতুন প্রজন্মের কল্পনা শক্তি, কমে যাচ্ছে বই পড়ে জ্ঞান অণ্বেষণ করে শিক্ষায় সমৃদ্ধশালী হবার প্রয়াস, বইয়ের গন্ধে ডুবে থাকার অভ্যাস। তবুও, হাল ছাড়েননি এই পাঠাগারের স্বপ্নবান মানুষগুলো। সেখানে আলাপচারিতায় পাঠাগারের এমনই একজন জ্ঞান পিপাসু অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক ও নিবেদিত পাঠক তথা মানুষ গড়ার কারিগর বিপুল স্যার আবেগভরা কণ্ঠে বললেন”সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু জ্ঞানের মূল উৎস কখনো বদলায় না। আজকের প্রজন্ম হয়তো বই থেকে দূরে সরে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি-একদিন তারা আবার ফিরে আসবে। বইয়ের কাছে, জ্ঞানের কাছে, নিজের শিকড়ের কাছে।”

তার এই বিশ্বাস, এই আশা-ই যেন পাঠাগারটিকে এখনো বাঁচিয়ে রেখেছে বলে মনে করেন সেখান শিক্ষানুরাগী বাসিন্দারা। হয়তো আজ পাঠক কম,কিন্তু স্বপ্ন কমে যায়নি। হয়তো চেয়ারগুলো খালি, কিন্তু আশা এখনো পূর্ণ। একদিন আবার এই পাঠাগার ভরে উঠবে নতুন প্রজন্মের পদচারণায়, বইয়ের পাতার শব্দে, আর জ্ঞানপিপাসু মনগুলোর উচ্ছ্বাসে। বিপুল স্যারের সাথে আলাপচারিতায় মনে হচ্ছিলো যেনো হারিয়ে যাচ্ছিলাম শৈশব-কৈশরের সকাল-বিকাল- সন্ধ্যার কোনও লেখাপড়ার সুমধুর সুরের কোন পাঠশিবিরে। তথ্য সংগ্রহকালে সেখানে উপস্থিত থাকা আরেক আলোকিত মানুষ, শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক) এর কেন্দ্রীয় চেয়ারম্যান রকিব আল মাহমুদ বললেন, বিপুল স্যারের মতো আলোকিত মানুষগুলোর মধ্যে যারা এখনো বেঁচে আছেন দেশের বিভিন্ন জায়গায়, আনাচে-কানাচে আসুন তাদের আমরা স্যালুট জানাই, আসুন তাদের আমরা কদর করি। তাহলে বিদ্যা- শিক্ষা অর্জন করানোর মানুষগুলো বেঁচে থাকবেন আমাদের মাঝে চিরকাল। বেঁচে থাকবে বই পড়ার স্বপ্ন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট