1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঈদুল ফিতরের ছুটি শেষে স্ত্রী ও ৪০ দিন বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে শুক্রবার সকালে ঢাকার হেমায়েতপুরে কারখানার কাজে যোগ দেন আব্দুল হাকিম (২৪)। কয়েক ঘণ্টা বাদেই কারখানার ভেতরে দুর্ঘটনার শিকার হন হাকিমসহ পাঁচ শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টার দিকে মারা যান হাকিম।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কেরিয়াতি গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল হাকিম। জীবিকার তাগিদে ঢাকার হেমায়েতপুর তেঁতুলপাড়া লিলি অয়েলস লিমিটেড ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বেঘোরে প্রাণ হারাতে হলো তাঁকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।
শনিবার সকালে তাঁর মরদেহ আনা হয় গ্রামের বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। পরে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
স্বজনেরা জানায়, তিন বছর আগে বিয়ে করেন শ্রমিক হাকিম। মাত্র ৪০ দিন আগে একটি কন্যাসন্তান কোল আলোকিত করেছে দুজনের। ঈদের তিন দিন আগে ছুটি পেয়ে বাড়িতে আসেন আব্দুল হাকিম। গত বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে রেখে চলে যান ঢাকায় চাকরিতে যোগ দিতে। শুক্রবার সকালে ফ্যাক্টরিতে দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিকেরা। শ্বাসকষ্ট নিয়ে হাকিমসহ ৫ জনকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।
আব্দুল হাকিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘মেয়েকে প্রথমবার কোলে নিয়েছিল ওর বাবা। বলেছিল, এরপর আমাদেরও নিয়ে যাবে ঢাকায়। এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, এটা মেনে নিতে পারছি না। কী হবে এখন আমাদের, আমরা কীভাবে বাঁচব?’
নিহত হাকিমের মামা শুভ জানান, পুরোনো মোবিল রিফাইন করে নতুন মোবিল তৈরির সেকশনে সহকারী সুপারভাইজর হিসেবে কাজ করতেন আব্দুল হাকিম। প্রতিবছরের মতো এ বছরও পুরোনো মবিল রাখার আন্ডারগ্রাউন্ড হাউস পরিষ্কারের কাজ নির্ধারণ করা হয় শুক্রবার। কাজ করতে নেমে একজন শ্রমিক অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে উদ্ধার করতে হাকিমসহ চার শ্রমিক মই দিয়ে হাউসের নিচে নামেন। এ সময় তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে পাশের এনাম মেডিকেলে ভর্তি করা হলে হাকিম মারা যান। বাকি শ্রমিকেরা সুস্থ আছেন বলে মালিকপক্ষ থেকে দাবি করা হচ্ছে।
লিলি অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ রানা বলেন, ‘পরিবারটিকে কোম্পানির নিয়ম অনুযায়ী ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা আসলে বুঝে উঠতে পারিনি, ছোট একটা দুর্ঘটনায় জীবন চলে যাবে। এটা অনাকাঙ্ক্ষিত, তারপরও পরিবারটির পাশে আমরা থাকব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট