1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । মাংস ও মাছ পরিমাণে কম দেওয়া হয়। একশ গ্রাম খাসির মাংসের পরিবর্তে ২০/৩০ গ্রাম দেয়া হচ্ছে। এছাড়াও, ঈদের দিনে বিশেষ খাবারও পরিমাণে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীরা। লাচ্ছা সেমাইও কম দেওয়া হয়েছে। অন্ত. বিভাগের রোগী আতোয়ার রহমান, জোবেদ আলী, আফজাল হোসেন, মোহসীন আলী (৫৮), লোকমান মন্ডল (৫২) সকালে অর্ধেক পাউরুটি, অর্ধেক সাগর কলা আর ডিম দিয়েছে। দুপুরে ব্রয়লারের মাংস এক টুকরো আর অল্প কিছু ভাত। খাবার খেয়ে পেটই ভরেনা। তাই, বাড়ি থেকে ভাত তরকারি এনে খাই। ঈদের দিন ছোট মগ দিয়ে অর্ধেক মগ সেমাই দিয়েছে। সকালে দিয়েছে এক টুকরো ছোট আকারের খাসির মাংস ওজন ৩৫ থেকে ৫০ গ্রাম গ্রাম হবে। রাতে ২০ গ্রাম ওজনের ব্রয়লার মাংস এক টুকরো দিয়েছে। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছেন শাহজাহান আলী।।সপ্তাহের ৭দিন পালাবদল করে রুই মাছ, খাসির মাংস, সবজি, ডাল-ভাতসহ খাবার সরবরাহের নিয়ম রয়েছে। রোগী প্রতি ১০০ গ্রাম রুই মাছ, ১০০ গ্রাম খাসির মাংস দেয়ার কথা। সকালের নাস্তায় একটি করে মালভোগ কলা, একটি বড় পাউরুটি, ডিম দেওয়ার কথা। এছাড়াও, বছরের বিশেষ দিনে উন্নতমানের খাবার পোলাও, মাংস, সেমাই, দুধ দিতে হবে। কিন্তু, ঠিকাদার নিজের ইচ্ছামত বাজার খরচ করে রোগীদের মাঝে নিম্নমানের ও পরিমাণে কম খাবার সরবরাহ করেন। রুই মাছ ও খাসির পরিবর্তে সিলভার কার্প ও ব্রয়লার মুরগীর মাংস দেয়া হয়। একশ গ্রাম খাসির মাংসের পরিবর্তে ২০/৩০ গ্রাম দেয়া হচ্ছে। রোগী কামরুল হক (৫৬) ও বকুল মিয়া (৬০) বলেন, ‘সকালের নাস্তা হিসেবে একটি ছোট পাউরুটির অর্ধেক, মালভোগের পরিবর্তে অর্ধেক সাগর কলা ও ডিম দিয়েছে। কোনোদিন শুধু খিচুড়ি দেওয়া হয়। দুপুরে যে পরিমাণ খাবার দেয়, তা দিয়ে পেট ভরেনা। ঈদের দিনের রোগী আতোয়ার রহমান,জোবেদ আলী বলেন, ঈদের দিন ছোট মগ দিয়ে অর্ধেক মগ সেমাই দিয়েছে। সকালে দিয়েছে এক টুকরো ছোট আকারের খাসির মাংস ওজন ৩৫ থেকে ৫০ গ্রাম গ্রাম হবে। রাতে ২০ গ্রাম ওজনের ব্রয়লার মাংস এক টুকরো দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন,অভিযোগের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট