1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত, হঠাৎ কৌশল বদল ট্রাম্পের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সিংগাইরে গর্ব ও শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে ভবানীগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
​রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রোভার স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।
. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য সহকারী অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিঠাপুকুর উপজেলা বিএনপি সভাপতি ​সহকারী অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, রংপুর জেলা জামায়াত সেক্রেটারী
মাওলানা মোঃ এনামুল হক, মিঠাপুকুর থানা। অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান মিয়া। কুচকাওয়াজ শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তাঁদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট