
সাপাহার প্রতিনিধিঃ
বুধবার সকাল ১১ টায় সাপাহার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কৃর্তক আয়োজিত আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ সকল প্রশিক্ষণার্থীবৃন্দদের হাতে সম্মানিভাতা ও সনদপত্র তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মিন্টু শাহা ও সূর্যমুখী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব ফাহাদ ফরহাদ।
প্রধান অতিথি বলেন,”যুবকরাই দেশের ভবিষ্যৎ। আর এই যুবকরা যত প্রশিক্ষিত হবে দেশ তত এগিয়ে যাবে। তাই সাপাহার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। আমি আশা করি এই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তোমরা জীবনে অনেক দূর এগিয়ে যাবে।
বিশেষ অতিথি ফাহাদ ফরহাদ তার বক্তব্যে বলেন যুবকরাই দেশের মূল সম্পদ। আর এই যুব সম্প্রদায়কে যদি সঠিক প্রশিক্ষণ দেয়া যায় তাহলে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। দেশকে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দুই পর্বে ৩০ জন ৩০ জন করে মোট ৬০ জন যুব ও যুবনারী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।