1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের মাঝে ডিএনসির মাদকবিরোধী প্রচার সরাইল-অরুয়াইল সড়কে ভাড়ার নৈরাজ্য, অসহায় সাধারণ যাত্রী ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ

পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পাটগ্রাম প্রতিনিধিঃ

পাটগ্রাম উপজেলায় একদিকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকটের চিত্র দেখা গেলেও অন্যদিকে স্থানীয় বাজারগুলোতে অতিরিক্ত দামে অবাধে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ঘটনা জনমনে প্রশ্ন তুলেছে। এতে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা লুটের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল সীমিত আকারে সরবরাহ করা হচ্ছে। অনেক পাম্পে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে, আর ডিজেলের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে সাধারণ ভোক্তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
অন্যদিকে, একই সময়ে উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে উচ্চমূল্যে জ্বালানি তেল বিক্রি হতে দেখা গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১৫০ থেকে ২০০ টাকা এবং পেট্রোল ও অকটেন প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, “পাম্পে তেল নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাজারে বেশি দামে সহজেই পাওয়া যাচ্ছে। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে।”
সংশ্লিষ্টদের দাবি, পাম্প থেকে সীমিত সরবরাহের সুযোগ নিয়ে একটি চক্র বাজারে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ করছে। এতে করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সচেতন মহল মনে করছে, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বচ্ছতা নিশ্চিত এবং বাজার তদারকি জোরদার না করলে এ ধরনের অনিয়ম আরও বিস্তৃত হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট