1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ঐল ইউনিয়নের জিনারপুর তিন মাথার মোড়ে অটোরিকশা, মোটা চাকার অটোবাইক ও ইঞ্জিনচালিত যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ৯:৪৫ মিনিটের সময়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন উমরইল গ্রামের বাসিন্দা নুরেফা বেগম (৫৫)। তিনি নুর আলমের মা।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মতিন শেখ গাড়ীচালক (৬৫), নুর আলমের স্ত্রী সাহেলা বেগম (৩২), মেয়ে নুরমহল (১১) এবং তিন মাস বয়সী শিশু মাহেলা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা চিকিৎসার উদ্দেশ্যে নিজ গ্রাম উমরইল থেকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে জিনারপুর তিন মাথার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভুটভুটি এবং গাংঙ্গোর বাজার থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি মোটা চাকার অটোবাইক মূল সড়কে উঠে পড়লে তিনটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোর্শেদা খাতুন এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম। তারা আহতদের খোঁজখবর নেন এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।

পরে নওগাঁ-৪৬-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত নুরেফা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ঘটনাটির কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট