
লালমনিরহাট প্রতিনিধিঃ
আদিতমারীতে দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪) মার্চ, ২০২৬ ইং আদিতমারী সাব-রেজিস্টার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার শিউলী খাতুনের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। এবারের নির্বাচনে মোট ৫৩ জন ভোটার অংশগ্রহণ করেন এবং শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শিউলী খাতুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ৩৮ ভোট পেয়ে মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু তালেব চেয়ার প্রতীকে পান ১৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ তারিকুল ইসলাম রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম সরকার মোটরসাইকেল প্রতীকে পান ১৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রবিউল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মোঃ রোকনুজ্জামান ছাতা প্রতীকে পান ২১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৬ ভোট পেয়ে মোঃ আবুল কালাম মাসুদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান শাহিন পান ১৯ ভোট।
দপ্তর সম্পাদক পদে বাইসাইকেল প্রতীকে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ বাবুল মিয়া। তার প্রতিদ্বন্দ্বী মোঃ বখতিয়ার উদ্দিন লিমন চশমা প্রতীকে পান ২৪ ভোট।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন— মোঃ আব্দুর রহমান সবুজ (৪৭ ভোট), মোঃ আজিজুল ইসলাম (৪৪ ভোট), শ্রী দিলীপ কুমার রায় (৪৪ ভোট) এবং মোঃ রাসেল খান (৩৫ ভোট)।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে।