1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে

রাজধানীতে অকটেনের তীব্র সংকট

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ঈদের ছুটির কারণে ব্যাংক ও ডিপোর কার্যক্রম বন্ধ থাকায় রাজধানীজুড়ে জ্বালানি তেলের, বিশেষ করে অকটেনের সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা—উত্তরা, মিরপুর, মহাখালী ও গাবতলী ঘুরে দেখা যায়, অধিকাংশ ফিলিং স্টেশনে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে। যেসব পাম্পে সামান্য তেল পাওয়া যাচ্ছে, সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা।

পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেল সরবরাহের নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। ফলে কখন তেল আসবে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। এতে চালকদের এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াতে হচ্ছে, যা তাদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।

রাইড শেয়ারিং চালকরা বলছেন, এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যাওয়ার পথে গাড়ির অবশিষ্ট তেলও শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে কয়েক দিনের মধ্যেই আয়-রোজগার বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তার।

অন্যদিকে পাম্প মালিকদের দাবি, সংকটের পেছনে অতিরিক্ত চাহিদাও বড় কারণ। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করায় দ্রুত স্টক ফুরিয়ে যাচ্ছে। পাশাপাশি ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন জটিলতা সৃষ্টি হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় সাময়িক প্রভাব ফেলছে।

রাজধানীর এক ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী প্রতিদিন একটি ট্যাংকারে প্রায় ১৮ হাজার লিটার তেল পাওয়ার কথা থাকলেও সম্প্রতি তারা পেয়েছেন মাত্র চার হাজার লিটার। এত অল্প সরবরাহ দিয়ে কয়েক ঘণ্টার বেশি পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ঈদের আগে এই সংকট আরও বাড়তে পারে, যা নগর জীবনে বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট