1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা

মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সদর থানাধীন পশ্চিম পালশা গ্রামের মৃত গোলাম উদ্দিনের আবু সাঈদ ফকির (৫৪, সদর থানাধীন কাটনারপাড়া গ্রামের মৃত সৈয়দ ফারুক আলীর ছেলে পলাশ (৫০), জেলার কাহালু থানাধীন উলট্য গ্রামের আব্দুল মজিদের ছেলে মিনহাজ রহমান (২৮), সদর থানাধীন দশটিকা গ্রামের বাছেদের ছেলে বাদল (৪৫) ও সদর থানাধীন ধাওয়া পিকশন গ্রামের দুদু মিয়ার ইব্রাহীম (৩২)।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। ভ্রাম্যমাণ আদালতের রায়ে প্রথম চারজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, মো. ইব্রাহীমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।”

অন্যদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যেখানেই মাদকের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট