1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত

পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পাটগ্রাম প্রতিনিধি:

পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য সোহেল রানার গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকাল প্রায় ৩টার দিকে উপজেলার আন্তঃজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে প্রশাসন।
প্রশাসন সূত্র জানায়, ২০১৩ সালের মনিরুল ইসলাম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে। দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানানো হয়।
তবে এ গ্রেফতারকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্থানীয় সমর্থকদের দাবি, সোহেল রানা একজন “মজলুম জননেতা” এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”। তাদের ভাষ্য, প্রবাসে থাকা অবস্থাতেও তিনি এলাকায় ব্যাপক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং বহু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, ২০১৩ সালের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি; বরং রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ওই সময় ছাত্রলীগ ও পুলিশের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ উঠলেও তা নিরপেক্ষভাবে তদন্ত করা হয়নি।
জামায়াত ও শিবির সূত্রে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বর মাসে কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে পাটগ্রামে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন ছাত্রশিবির সভাপতি মনিরুল ইসলাম। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে জামায়াত শিবিরের ৩জন নিহত ও অনেক আহত হন বলে দলটির দাবি।
তাদের অভিযোগ, ঘটনাস্থলে গুলি চালানো, হামলা ও পরবর্তী নির্যাতনের মাধ্যমে ৩জন নেতাকর্মীর মৃত্যু ঘটে। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে এবং আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর থেকে বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সংশ্লিষ্টদের অভিযোগ, মামলা গ্রহণে অনীহা দেখানো হয় এবং উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়।
সোহেল রানার গ্রেফতারের পর তার সমর্থকরা দ্রুত মুক্তি, মামলার প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বিস্তারিত বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট