
মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঠেপা সেচ প্রকল্প পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপঙ্কর বর্মন। তিনি নৌকা যোগে প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান প্রামানিক অতিরিক্ত কৃষি অফিসার,বীরগঞ্জ,দিনাজপুর। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মোঃ হারুন উর রশিদ,বাংলাদেশ মানবাধিকার সংস্থার এডমিন ও বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম সরকার রুবেল,সভাপতি,বীরগঞ্জ সাংবাদিক সংস্থা ও দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেচ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।