1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ধর্ষণ মামলা দ্রুত নিস্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ভিসি বদল, যোগ্যতা নাকি রাজনৈতিক পরিচয়? ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কলাবাগান,হাতিরপুল এলাকায় ‘মামলা বাণিজ্য’ নিয়ে নতুন অভিযোগ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহী বিআরটিএতে ‘ত্রয়ীর ছক’: দালাল, ঘুষ আর মালিকানা বদলের অন্ধকার সিন্ডিকেট ঈদে মেট্রোরেল চলবে নাকি বন্ধ থাকবে? যা জানা গেল মাদারীপুরে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু কর্তৃক খাল পুনঃখনন উদ্বোধনেকালে একই মঞ্চে ৪ এমপি ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশ্ববিদ্যালয়ে ভিসি বদল, যোগ্যতা নাকি রাজনৈতিক পরিচয়?

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশের গুরুত্বপূর্ণ আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে নতুন ভিসিদের নাম ঘোষণা করা হয় এবং পরদিন প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।

তবে হঠাৎ এই পরিবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নতুন ভিসিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে সামনে এনে প্রশ্ন তুলছেন। বিশেষ করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকাকেই নিয়োগের অন্যতম বিবেচ্য হিসেবে দেখছেন সমালোচকরা।

খতিয়ে দেখা গেছে, একাধিক বিশ্ববিদ্যালয়ে সদ্য সাবেক ভিসিদের তুলনায় নতুনদের গবেষণা প্রকাশনা ও সাইটেশন সংখ্যা তুলনামূলক কম। এতে শিক্ষার মান ও গবেষণার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে সরকারপন্থীরা বলছেন, প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের সক্ষমতাও ভিসি নিয়োগে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই শুধু গবেষণার পরিসংখ্যান দিয়ে পুরো বিষয়টি মূল্যায়ন করা ঠিক নয়।

সব মিলিয়ে, নতুন ভিসিদের নিয়োগ উচ্চশিক্ষা অঙ্গনে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। এখন দেখার বিষয়-এই পরিবর্তন বিশ্ববিদ্যালয়গুলোকে কতটা গতিশীল করে, নাকি বিতর্কই হয়ে ওঠে প্রধান আলোচ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট