বিশেষ প্রতিনিধিঃ
দেশের গুরুত্বপূর্ণ আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে নতুন ভিসিদের নাম ঘোষণা করা হয় এবং পরদিন প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
তবে হঠাৎ এই পরিবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নতুন ভিসিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে সামনে এনে প্রশ্ন তুলছেন। বিশেষ করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকাকেই নিয়োগের অন্যতম বিবেচ্য হিসেবে দেখছেন সমালোচকরা।
খতিয়ে দেখা গেছে, একাধিক বিশ্ববিদ্যালয়ে সদ্য সাবেক ভিসিদের তুলনায় নতুনদের গবেষণা প্রকাশনা ও সাইটেশন সংখ্যা তুলনামূলক কম। এতে শিক্ষার মান ও গবেষণার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে সরকারপন্থীরা বলছেন, প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের সক্ষমতাও ভিসি নিয়োগে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই শুধু গবেষণার পরিসংখ্যান দিয়ে পুরো বিষয়টি মূল্যায়ন করা ঠিক নয়।
সব মিলিয়ে, নতুন ভিসিদের নিয়োগ উচ্চশিক্ষা অঙ্গনে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। এখন দেখার বিষয়-এই পরিবর্তন বিশ্ববিদ্যালয়গুলোকে কতটা গতিশীল করে, নাকি বিতর্কই হয়ে ওঠে প্রধান আলোচ্য।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড