1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ

ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি ট্রাকের বেপরোয়া ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের বহনকারী মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন। এর মধ্যে গাড়ির চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫) গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি কুড়িগ্রাম দিক থেকে আসছিল এবং অতিরিক্ত গতিতে ও অসতর্কভাবে চলাচল করছিল। সড়ক আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে চলার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সংসদ সদস্যের গাড়িতে ধাক্কা দেয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাব এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, সংসদ সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় নিজ বাসভবনে রয়েছেন। তবে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনাটি পরিকল্পিত কিনা—এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি সাধারণ সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়ক ব্যবস্থার কারণেই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তিনি সবাইকে গুজব না ছড়ানোর আহ্বান জানান এবং সংসদ সদস্যের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট