1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

অদ্য ১০/০৩/২০২৬ইং প্রেস বিজ্ঞপ্তিতে বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) অধিনায়কের পক্ষে মূল কপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন :

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, মামলার ভিকটিম দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম স্কুলে যাতায়াতের পথে ধৃত আসামি ভিকটিমকে সবসময় ভালোবাসা নিবেদন করতো এবং এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় ২৫/০১/২৬ ইং তারিখ বাদী বাড়ীতে না থাকায় ধৃত আসামি বাদীর বাড়ীতে গিয়ে ভিকটিমকে বিবাহের প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ীতে নিয়ে যায় এবং গত ইং ২৫/০১/২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকায় ভিকটিমের মাথায় হাত দিয়ে বিয়ের শপথ করে সহযোগী আসামির ঘরে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং উক্ত ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। পরবর্তীতে বিষয়টি বাদী জানতে পারলে গত ০১/০৩/২০২৬ তারিখ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধন ২০২০) এর ৯(১)/৩০ ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০১।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ০৯/০৩/২০২৬ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকায় রংপুর জেলার লালবাগ প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মামুন (২২), পিতা-মৃত সামছুল, সাং-কেতকীবাড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট