1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নেত্রকোনায় খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক নলছিটি উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ডিএনসি সেমিনার ও ইফতার জনগনের কল্যানেই কাজ করা বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য – ব্যারিস্টার নওশাদ জমির বারহাট্টা বিদেশী মদ ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মাহবুবুল আলম সালেহী ডিমলা থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন গোপনে ইরান থেকে জেট জ্বালানি কিনে বিপাকে মিয়ানমার চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের বাজার করা হলো না কলেজছাত্রের, দোকানের ছাদ ধসে নিহত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতীয় নাগ‌রিক ফাল্গুনী রায় ফির‌লেন নিজ ঠিকানায় আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড চোলাইমদসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে। এ হামলার কথা স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তার জানিয়েছে, সৌদির আল-খারজেসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আল-খারজেই হতাহতের ঘটনাটি ঘটেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, আল-খারজের একটি ক্লিনিং মেইন্টেনেন্স কোম্পানির আবাসনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই বাংলাদেশি নাগরিক মারা গেছে।

নিহত বাংলাদেশিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন।

দূতাবাস সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে গিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার পায়ের হাড় ভেঙে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট