1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) তেতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
ইফতার মাহফিলে তেতুলিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। তিনি সকলকে রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি পঞ্চগড় জেলার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে তেতুলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও শক্তি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সকল শহীদ নেতাকর্মীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় তেতুলিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি একটি সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট