1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নেত্রকোনায় খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক নলছিটি উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ডিএনসি সেমিনার ও ইফতার জনগনের কল্যানেই কাজ করা বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য – ব্যারিস্টার নওশাদ জমির বারহাট্টা বিদেশী মদ ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মাহবুবুল আলম সালেহী ডিমলা থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন গোপনে ইরান থেকে জেট জ্বালানি কিনে বিপাকে মিয়ানমার চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের বাজার করা হলো না কলেজছাত্রের, দোকানের ছাদ ধসে নিহত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতীয় নাগ‌রিক ফাল্গুনী রায় ফির‌লেন নিজ ঠিকানায় আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড চোলাইমদসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব,সিংগাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ ২০২৬) মধ্যরাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
অভিযান চলাকালে গোবিন্দল নতুন বাজার এলাকার একটি চকের মধ্যে মাটি কাটার সময় একটি এস্কেভেটর এবং মাটি পরিবহনরত অবস্থায় দুটি ট্রলি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,গোবিন্দল এলাকার দাদন মিয়ার ছেলে মো. সুজন (৩০) এবং ওহাব আলীর ছেলে মো. মানিক (২৮)।

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি মাটি পরিবহনকারী ট্রলি অকেজো করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, “কৃষিজমির টপসয়েল কেটে নেওয়া হলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। তাই ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট