
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরে ৮ই এপ্রিল (রবিবার) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, মাদারীপুর এর উদ্যোগে সরকারী সমন্বিত ভবনের হলরুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর সদর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, দেশে নারী সংখ্যার হার ৫১%, সে তুলনায় পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশী। সরকারী-বেসরকারী সকল কাজে নারীর অংশ গ্রহন ছাড়া সমাজ, সংসার ও দেশের উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীশিক্ষা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরীর কোনো বিকল্প নাই। তিনি আরো বলেন, নারীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের প্রতি অসম্মান, বৈষম্য, নিপিড়ন, অবহেলা কমিয়ে আনতে সবার আগে ভূমিকা দরকার পুরুষের। মাদারীপুরে নারী ইফটিজিং এর ব্যাপারে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, সিভিল সার্জন মোঃ শরীফুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন আফরোজ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ প্রমুখ।