1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পাটগ্রাম আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নেত্রকোনায় খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক নলছিটি উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ডিএনসি সেমিনার ও ইফতার জনগনের কল্যানেই কাজ করা বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য – ব্যারিস্টার নওশাদ জমির বারহাট্টা বিদেশী মদ ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: এমপি মাহবুবুল আলম সালেহী ডিমলা থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন গোপনে ইরান থেকে জেট জ্বালানি কিনে বিপাকে মিয়ানমার চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের বাজার করা হলো না কলেজছাত্রের, দোকানের ছাদ ধসে নিহত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতীয় নাগ‌রিক ফাল্গুনী রায় ফির‌লেন নিজ ঠিকানায় আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড চোলাইমদসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ভূমি প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। চাল বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না; অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শনিবার কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনিবার্য কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চান। এই ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।পবিত্র রমজান উপলক্ষে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে অংশ নেন কলমাকান্দা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম স্থান অধিকারীদের একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারীদের নরমাল ডিনার সেট দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট