1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের বাজার করা হলো না কলেজছাত্রের, দোকানের ছাদ ধসে নিহত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতীয় নাগ‌রিক ফাল্গুনী রায় ফির‌লেন নিজ ঠিকানায় আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড চোলাইমদসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভিজিএফের চাল বিতরণে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: ভূমি প্রতিমন্ত্রী বাস চাপায় বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত, স্পিড ব্রেকার দাবিতে বিক্ষোভ যশোরে সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস

নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানুর হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসীরা। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

নিহত গৃহবধূ ইয়াসমিন বানু বদলগাছী উপজেলার ভরট্র গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় সাড়ে ৫মাস আগে সদর উপজেলার জমির শেখের ছেলে আকাশের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। বিয়ের কিছু দিন পর তার স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে ইয়াসমিনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী আকাশ। তারপরও ভবিষ্যৎ সুখের আশায় সকল অন্যায় অত্যাচার ও মারপিট সহ্য করে সংসার করতে থাকে সে। গত ২০ ফেব্রুয়ারি আবারও আকাশসহ তার পরিবারের সদস্যরা ইয়াসমিনকে মারপিট করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ইয়াসমিনের পরিবারের সদস্যদের জানালে সেখানে গিয়ে ইয়াসমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইয়াসমিন হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে ইয়াসমিনের বাবা রিয়াজ উদ্দিন বলেন, আমি গরীব মানুষ। মানুষের কাছে হাত পেতে বিয়েতে মেয়েকে স্বর্ণালংকার বাবদ প্রায় ৫০ হাজার টাকা দিয়েছি। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকা দেন মোহর ছিল। পরকীয়ায় জড়িয়ে পড়লে এর প্রতিবাদ করলে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে জামাই আকাশসহ তার পরিবারের লোকজন। একপর্যায়ে সে ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে নির্যাতন ও মারপিট করে হত্যা করে। আমি এর বিচার চাই।

নিহতের বোন রেসমা খাতুন বলেন, আমার বোনকে অনেক শারীরিক নির্যাতন ও মারপিট করে হত্যা করা হয়েছে। মারা যাওয়ার পর তার সারা শরীরে আঘাতের চিহ্ন, চোয়াল ফুলা-কালসিরা জখম এবং নাকে রক্তের দাগ ছিল। পরে সত্য ঘটনাকে গোপন করার জন্য পুলিশকে প্রভাবিত করে কৌশলে সাদা কাগজে সই নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে আর আমাদেরকে বলেন হত্যা মামলা রেকর্ড হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ আসামীদের গ্রেপ্তার না করলে পরে থানার খোজ খবর নিয়ে দেখা যায় হত্যা মামলা রেকর্ড না করে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তাই দ্রুত আমার বোনের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট