1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই : ইরান মাদারীপুরে সুস্থ্য নারীকে প্রতিবন্ধী বানিয়ে মৃত পিতার পেনশনের টাকা হাতিয়ে নেবার অভিযোগ সৎ বোনের সখিপুরে জনভোগান্তির চরম সীমায় দাঁড়িপাকা-দেবরাজ সড়ক: সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে ​সিংগাইরে অবৈধ তেল মজুত,জরিমানা ও ২৪ ড্রাম তেল জব্দ

চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কমলনগর প্রতিনিধিঃ
কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের কমলনগরের ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন ছাত্রদল নেতা ওসমান গণি রিফাত।

৭ মার্চ (শনিবার) বিকেলে হাজিরহাটে উপজেলা বিএনপির দপ্তর থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া, উপকূল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসানাত জামান তামিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসমান গণি রিফাত বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমলনগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রিফাত এর আগে তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি চর লরেন্স ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাজান মিয়ার বাড়ির হাজী শাহাজানের জ্যেষ্ঠ সন্তান। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইউনিয়নের তরুণদের মধ্যে তার একটি আলাদা পরিচিতি রয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অনেকেই মনে করছেন দল যদি তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়, তাহলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন।

ওসমান গণি রিফাত বলেন, তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চর লরেন্স ইউনিয়নের মানুষের সমস্যা সমাধান এবং একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট