1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান নেত্রকোনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ জ্বালানির সংকট এড়াতে কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি অরুয়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: আয়োজনে মাওলানা নুরুল হুদা ফাউন্ডেশন চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: জ্বালানি বাজারে অস্থিরতা, খোলা বাজারে পেট্রোল ১৪০ টাকা খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ছদ্ম বেশধারী হুমায়ুন কবির অবশেষে গ্রেফতার

রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সায়েন্সল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উলটে চালক ও এক যাত্রীসহ প্রাণ গেছে দুজনের।

অপরদিকে একই রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথ কিশোরের মাদক সেবন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এক কিশোর অপরজনকে হত্যা করে।

শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীতে এ নিয়ে  ঝড়ে গেছে পাঁচটি প্রাণ।

জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছরের সিথিকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। রাত ৯টার দিকে বাবার মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সিথি। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছেলে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাতে রাজধানীর তেজগাঁওয়েও ঘটেছে একই ঘটনা। হারুনর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। কিন্তু সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।

তেজগাঁও সোনারগাঁও ক্রসিংয়ে কিশোরের কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে হামলার শিকার হয় ময়জুল। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক কিশোর জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে ময়জুলের মারামারি হয়। একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আলআমিন আরও জানান, ময়জুলের বাড়ি ময়মনসিংহে। সে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি টোকাত।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট