1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান নেত্রকোনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ জ্বালানির সংকট এড়াতে কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি অরুয়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: আয়োজনে মাওলানা নুরুল হুদা ফাউন্ডেশন চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: জ্বালানি বাজারে অস্থিরতা, খোলা বাজারে পেট্রোল ১৪০ টাকা খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ছদ্ম বেশধারী হুমায়ুন কবির অবশেষে গ্রেফতার

বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার তৎপরতা জোরদারের অংশ হিসেবে শহরের বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান।

শনিবার (০৬ মার্চ) এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকের সার্বিক কার্যক্রম, চিকিৎসা সেবা এবং প্রেসক্রিপশনভিত্তিক নিয়ন্ত্রিত ওষুধ ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার আড়ালে কোনো ধরনের মাদক বা নিয়ন্ত্রিত ওষুধের অপব্যবহার যেন না ঘটে সে বিষয়ে সতর্কতা জারি করেন।

উপপরিচালক জিললুর রহমান বলেন, চিকিৎসা প্রতিষ্ঠান মানুষের আস্থার জায়গা। তাই এসব প্রতিষ্ঠানে কোনোভাবেই মাদক বা নিয়ন্ত্রিত ওষুধের অবৈধ ব্যবহার বা বিক্রির সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি স্বাস্থ্যসেবার আড়ালে মাদক সংশ্লিষ্ট কোনো অনিয়মে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলার বিভিন্ন ফার্মেসি, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে ক্লিনিক কর্তৃপক্ষ প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতার আশ্বাস দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জানিয়েছে, ভবিষ্যতেও জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ওষুধ বিক্রয়কেন্দ্রে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট