1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান নেত্রকোনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার রাজধানীতে এক রাতে ঝরে গেল ৫ প্রাণ জ্বালানির সংকট এড়াতে কাল থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি অরুয়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: আয়োজনে মাওলানা নুরুল হুদা ফাউন্ডেশন চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: জ্বালানি বাজারে অস্থিরতা, খোলা বাজারে পেট্রোল ১৪০ টাকা খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি

ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী বাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক এ উদ্যোগ গ্রহণ করেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।

সম্প্রতি ফুলবাড়ী বাজার এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক অটোরিকশা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সারাদিন পরিশ্রম করা শ্রমজীবী মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

ইফতার সামগ্রী পেয়ে অটোরিকশা ও ভ্যান চালকসহ পথচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলেন, “পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক মানুষের কষ্ট লাঘব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট