1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মির্জাপুর প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুর কলেজ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞা এবং মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি ও মানবসেবার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট