1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা থানার ইফতার মাহফিল অনুষ্ঠানে মানব পাচার মামলার প্রধান আসামী-আমন্ত্রিত অতিথি রায়পুরে আটক চার ছিনতাইকারী তরুন কারাগারে,মালামাল উদ্ধার মাদারীপুর সদর-২ সংসদীয় আসনের এমপি’র কঠোর বাজার মনিটরিং ইরানে প্রবেশ করেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু মধ্যপ্রাচ্যগামী আরও ৩৪ ফ্লাইট বাতিল, মোট ২১০টি লক্ষীছড়ি যাওয়ার পথে মোটরসাইকেল চালক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে গ্রেফতার-১ মাদারীপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০৪ বোতল কোডেন সিরাপসহ গ্রেপ্তার

ইরানে প্রবেশ করেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার খবর এসেছে কুর্দি যোদ্ধাদের। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে প্রবেশ করেছে এবং কিছু এলাকায় স্থল অভিযান শুরু করেছে।

জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো এই অভিযানে অংশ নিচ্ছে। এসব গোষ্ঠীর হাজারো যোদ্ধা তেহরান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল বলে দাবি করা হয়েছে।

খবরে আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে তাদের শক্তি ছড়িয়ে দিতে স্থল অভিযানের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা সীমান্ত অতিক্রম করে অভিযান শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে সাংবাদিক জেনিফার গ্রিফিন দাবি করেন, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে অভিযান চালাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরাসরি অস্ত্র সরবরাহ করছে না। যদিও তিনি ইঙ্গিত দেন যে মার্কিন সরকারের অন্যান্য সংস্থা এ বিষয়ে সম্পৃক্ত থাকতে পারে।

এদিকে হোয়াইট হাউজ–এর প্রেস সেক্রেটারি কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়েছে—এমন খবর সঠিক নয়।

বিশ্লেষকদের মতে, কুর্দি যোদ্ধাদের সম্ভাব্য এই স্থল অভিযান ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চলমান আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট