1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

ইরানে প্রবেশ করেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, স্থল অভিযান শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার খবর এসেছে কুর্দি যোদ্ধাদের। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে প্রবেশ করেছে এবং কিছু এলাকায় স্থল অভিযান শুরু করেছে।

জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো এই অভিযানে অংশ নিচ্ছে। এসব গোষ্ঠীর হাজারো যোদ্ধা তেহরান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল বলে দাবি করা হয়েছে।

খবরে আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে তাদের শক্তি ছড়িয়ে দিতে স্থল অভিযানের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা সীমান্ত অতিক্রম করে অভিযান শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে সাংবাদিক জেনিফার গ্রিফিন দাবি করেন, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে অভিযান চালাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সরাসরি অস্ত্র সরবরাহ করছে না। যদিও তিনি ইঙ্গিত দেন যে মার্কিন সরকারের অন্যান্য সংস্থা এ বিষয়ে সম্পৃক্ত থাকতে পারে।

এদিকে হোয়াইট হাউজ–এর প্রেস সেক্রেটারি কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়েছে—এমন খবর সঠিক নয়।

বিশ্লেষকদের মতে, কুর্দি যোদ্ধাদের সম্ভাব্য এই স্থল অভিযান ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চলমান আঞ্চলিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট