1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

ডিএনসির মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে শেরপুর উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ৩ পিসসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়া এলাকার মৃত শশো সাহার ছেলে সুনীল সাহা (৫০), শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে প্রভাত চন্দ্র দাস (৪০) ও শেরপুর থানাধীন জগন্নাথ পাড়া এলাকার মৃত সৈয়দ আমজাদ হোসেনের ছেলে সৈয়দ আল আমিন হোসেন (২২)।

অভিযানটি পরিচালিত হয় শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে। মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলেই বিচার সম্পন্ন করা হয়। এতে সুনীল সাহা ও প্রভাত চন্দ্র দাসকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সৈয়দ আল আমিন হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, “মাদক সেবন ও বেচাকেনার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ অভিযান আরও বেগবান হবে।”

ডিএনসি বগুড়া জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট