1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে আটক-২ নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার-৬ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় মোবাইল কোর্টে ৩ জনের সাজা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রহঃ) এর পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শামীমা ইস্কান্দারকে দেখতে চায়: সরাইল- আশুগঞ্জ- আংশিক বিজয়নগরের বিএনপি লাইভস্টক ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পে প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার যুদ্ধ শুরু করলো যুক্তরাজ্যও

নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট