1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মাদকবিরোধী লড়াইয়ে বগুড়ায় জোরালো বার্তা দিল ডিএনসি

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ব্যাপক মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলার গাবতলী থানাধীন চকবোচাই বাজার এলাকায় ডিএনসি বগুড়া কার্যালয়ের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। ব্যস্ত বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে কর্মকর্তারা সরাসরি জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। লিফলেটে মাদক গ্রহণের শারীরিক ক্ষতি, আইনগত শাস্তি, পুনর্বাসন কার্যক্রম এবং সচেতনতার বিভিন্ন বার্তা অন্তর্ভুক্ত ছিল।

এ সময় স্থানীয় বাসিন্দারা ডিএনসির এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বাজার ও গ্রামাঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি ধীরে ধীরে একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং একটি পরিবারকে বিপর্যস্ত করে তোলে। সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় মাদক নির্মূল অত্যন্ত জরুরি। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়—জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাদেরকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিএনসি বগুড়া নিয়মিতভাবে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি প্রতিটি উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই হতে পারে টেকসই সমাধান—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট