1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগতির চরগাজীতে সৌদি আরবের অর্থায়নে ভাসমান হাসপাতাল চালু জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা শ্রীনগর বাঘড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, পলাতক ‘বিকাশ গ্যাং’ লিডার স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি ইসলামাবাদের শিবচরে উমেদপুর ইউনিয়নে ঝুলন্ত লাশ হত্যার অভিযোগ পরিবারের মাদকমুক্ত প্রজন্ম গড়তে মসজিদভিত্তিক প্রচারণা জোরদার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন সিংগাইরে ডিবি পুলিশের উপর আক্রমণ করে হ্যান্ডকাফ সহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়েছে লালমনিরহাটে হরিজন অধিকার আদায় সংগঠনের মানববন্ধন

রামগতির চরগাজীতে সৌদি আরবের অর্থায়নে ভাসমান হাসপাতাল চালু

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

লক্ষীপুর প্রতিনিধিঃ

রামগতির চরগাজীতে ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যোগেশ মাঝির খেয়া সংলগ্ন রাহেদের দোকানের পাশে ফ্রেন্ডশিপ (Friendship) ভাসমান হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

মানবিক এই চিকিৎসা কার্যক্রমটি সৌদি আরব এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের জন্য এ সেবা চালু করা হয়েছে, যেখানে সকল ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগী দেখা হবে। চরাঞ্চলের মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই ভাসমান হাসপাতালের আয়োজন করা হয়েছে।

চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী রোগীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট