1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী জিয়াউল হক মৃধা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া–২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গণমাধ্যমকে তিনি জানান, গত ৫ আগস্ট ২০২৪–এর পর রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে তিনটি মামলায় আসামি করা হয় এবং নিজ এলাকা থেকে বিতাড়িত করা হয়। অথচ এসব মামলার ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এমনকি মামলায় উল্লিখিত সময়েও তিনি সংসদ সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন না।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তাকে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করলে আইনি বাধ্যবাধকতার কারণে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তার পক্ষে জাতীয় পার্টির নেতা-কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন।

অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, প্রার্থীতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে তাকে এবং তার নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন মহল থেকে ভয়-ভীতি ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়, যা অদ্যাবধি চলমান। ফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতো স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালানো তার পক্ষে সম্ভব হয়নি।

তিনি বলেন, এই প্রতিকূল ও অনিরাপদ পরিবেশে দলের সকল নেতা-কর্মীর সঙ্গে আলোচনা ও সিদ্ধান্তক্রমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাংবাদিক, আবেগপ্রবণ ভোটার, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই দুঃসময়ে পাশে থাকার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

সাবেক এই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সকল মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট