
আলোকিত নিউজ ডেস্কঃ
আজ ২৫ ফেব্রুয়ারি সাংবাদিক মো হাসান আহমেদ ইয়ামিন এর জন্মদিন। তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তার লেখনী ও প্রতিবেদন ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তিনি সমাজের নানা অসঙ্গতি, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান সহকর্মী ও পাঠকদের মাঝে প্রশংসিত।
জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে।
তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছেন সবাই।