1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

গাজীপুর বদলে দিতে প্রশাসকের ‘ভিশন ১৮০ অগ্রাধিকার পাবে ফ্লাইওভার, খাল খনন ও দখলমুক্ত ফুটপাথ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

রোসানা কাজল,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা করেছেন নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার।
বুধবার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই তিনি এই রোডম্যাপ উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগর ভবনের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি শুরু করেন তিনি।
পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তুলে ধরেন তার আগামীর কর্মপরিকল্পনা। নগরবাসীর দীর্ঘদিনের বিষফোড়া জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট নিরসনে আগামী ৬ মাসের মধ্যে একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রশাসক। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সাথে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।
শওকত হোসেন সরকার বলেন, নগরীর জলাবদ্ধতা দূর করতে এবং মশার উপদ্রব কমাতে জরুরি ভিত্তিতে মহানগরের অভ্যন্তরে প্রবাহিত ১৯টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, গাজীপুরকে একটি গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, যত্রতত্র ঝুলে থাকা ডিশ লাইন অপসারণ এবং পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।
তিনি আরোও বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে মহানগরের ৫৭টি ওয়ার্ডেই একটি করে খেলার মাঠ এবং একটি করে শিশু পার্ক নির্মাণ করা হবে। সেই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও বেগবান করা হবে।
পরিশেষে তিনি বলেন, সিটি কর্পোরেশনকে শতভাগ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। নাগরিকদের ভোগান্তি কমাতে কর্মকর্তাদের সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট