1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২টি ইট-ভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনী ধ্বংস মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ মাদারীপুরে বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টায় নারীর উপর হামলা,রক্তাক্ত আহতাবস্থায় হাসপাতালে ভর্তি বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, পুনর্নির্বাচনের দাবি মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে সাজা জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎​লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎​
‎বুধবার ২৬ ফেব্রুয়ারী সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন ওই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের ছেলে বলে জানা গেছে।

‎পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎​প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তিটি তার আপন ছোট ভাই হেলাল উদ্দিন।
‎​
‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট