
ষ্টাফ রিপোর্টারঃ
আজ ২২ শে ফেব্রুয়ারি রোজ রবিবার ভোর ৪ টার সময় হাতেনাতে একজনকে আটক করেছে সাধারণ জনগণ।
সকালে উপজেলার বেতুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গভীর রাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে,সেহরির পর সাধারণ মানুষ ট্রান্সফরমারের কাছে আসলে তাকে নিচে পড়ে থাকতে দেখে গ্রামবাসী, পরে পুলিশে খবর দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর তার নাম একেক সময় একেক নাম বলে, হয়দর/নজরুল বলছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।