
ষ্টাফ রিপোর্টারঃ
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সখিপুর উপজেলার ১০ নং বড়চওনা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড খালিয়ার বাইদ উত্তর পাড়া।
ঘটনার সূত্রে জানা যায় ১৯শে ফেব্রুয়ারি একই ঘরে স্বামী-স্ত্রী ঘুমন্ত অবস্থায় ছিল, এদিকে শাশুড়ি মা পারভিন (৪০) সেহরির ভাত রান্না করার জন্য ৩ঃ৩০ সময় পুত্রবধূ শিল্পীকে ডাক দেন, সেই ডাকে পুত্রবধূ সারা না দিয়ে মায়ের ডাকে সারা দেন পুত্র ফারুক মিয়া( ১৯) ঘুম থেকে উঠে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় ফারুকের স্ত্রী শিল্পী বেগমকে( ১৮) ধন্নার সাথে ঝুলে আছে।
তাৎক্ষণিক চিল্লাইয়া উঠে ফারুক, চলে আসে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে সখীপুর উপজেলা পুলিশ কল করা হয়। তাৎক্ষণিক সখিপুর থানার পুলিশ এসে মৃত শিল্পী বেগমকে সকাল সাড়ে সাতটার দিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Leave a Reply