1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

গণমাধ্যম মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল উল্লেখ করে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেছেন, গুজব প্রতিরোধ ও সত্য প্রকাশে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করতে হবে। বুধবার ও বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।প্রশিক্ষণ সেশনে প্রধান আলোচক হিসেবে হারুন জামিল বলেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের কারণে তথ্যের চেয়ে গুজব দ্রুত ছড়ায়। যখন জনমনে বিভ্রান্তি তৈরি হয়, তখন সাধারণ মানুষ সত্য জানার জন্য প্রথাগত গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে। এই আস্থার মর্যাদা রক্ষা করতে হলে সাংবাদিকদের প্রতিটি সংবাদ প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে।তিনি আরও যোগ করেন, সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, বরং সমাজের প্রতি একটি বড় দায়বদ্ধতা। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে একজন সাংবাদিকের একটি ভুল সংবাদ বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই আবেগ বা পক্ষপাতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করা এখন সময়ের দাবি।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চাই যেখানে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। জাল ভোট বা যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।’পিআইবি’র এই কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পিআইবি’র কর্মকর্তা সাহানোয়ার সাঈদ শাহীন।
দুই দিনের এই প্রশিক্ষণে নির্বাচনকালীন আচরণবিধি, সংবাদ সংগ্রহে নিরাপত্তা এবং নির্বাচনী আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট