1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের ছবি টানিয়ে দিল জাবি শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বলে অভিযুক্ত শিক্ষকদের বিচার না হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট শিক্ষকদের ছবি ঝুলিয়েছেন তাঁরা।

সোমবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এসব ছবি টানানো হয়। শিক্ষার্থীদের ভাষ্য, হামলার সঙ্গে জড়িত শিক্ষকরা এখনো বিচারের আওতায় না আসায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার মদদদাতাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁর মতে, এসব শিক্ষকের ছবি ঝুলানোর মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীরা তাঁদের অতীত ভূমিকা সম্পর্কে জানতে পারবেন এবং এতে প্রশাসনের ওপর বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চাপ তৈরি হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততা অধিকতর তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। অভিযোগকারী ও তাঁদের পক্ষে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রশাসন আরও জানায়, অভিযোগ, সাক্ষ্য ও আত্মপক্ষ সমর্থনের বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য পুনরায় বিশ্লেষণের জন্য অতিরিক্ত সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রক্রিয়া শেষে সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে ওই প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট